সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কঃ এইচএম সাজ্জাদ হোসেন। আগামীকাল বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।র‍্যাবের এই কর্মকর্তা জানান, সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। একটি গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা থেকে সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), সাহেব আলীর শ্যালক শামীম মিয়া (২৬), সহযোগী মৃত বাচ্চু মিয়ার ছেলে হাফিজ শেখ (২৩), আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও মৃত হাশেমের ছেলে মো. আকবর (২০)। আটকরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী। আমাদের সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত।গত ৩০ সেপ্টেম্বর রাতে ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। অভিযানে ২০টির বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতারে অভিযান চালানোর সময় তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। ওইদিন সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা
যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা

নিউ ইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন।

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান

হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের
হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের

লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাম্প্রতিক পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন