আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা চলছে তাকে নিয়ে। এর মধ্যে গ্রেপ্তারের আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে সখ্যতা ছিল। যদিও বারবার ‘বন্ধুত্ব’ বলেছেন তিনি।এদিকে শোনা যায়, ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেম ছিল তৌহিদ আফ্রিদির। এ নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদিরই বন্ধু আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। জানিয়েছেন, কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির।তানভীর রাহী বলেন, ‘আমার মনে আছে, অনেক আগে এটা। আমি শুনেছিলাম, পায়েল আপুর সঙ্গে তার রিলেশন ছিল, এ পর্যন্তই। এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না। এই যে মেয়েগুলোর বিষয়, এগুলো আমরা কিছুই জানতাম না।’প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক
কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ছয় মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শওকত আলী (২৬) কে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে। সোমবার Read more

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি Read more

‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী Read more

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও Read more

তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন