আসলাম সুইটস অ্যান্ড বেকারির মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া শাখায় মিষ্টির অর্ডারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (০৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনায় তিনজন আহত হন। উভয় পক্ষই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।আসলাম সুইটসের মালিক মো. আসলাম সরকার বলেন, রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের মোহসীন দেলোয়ার (৫৫) ৪০ কেজি মিষ্টির অর্ডার দিয়েছিলেন। কিন্তু রবিবার দোকানে এসে অর্ডার নিতে অস্বীকার করেন। এ নিয়ে দোকানের ম্যানেজার মো. রাসেল ভূইয়া (৪০) সঙ্গে তার তর্ক হয়। পরে মোহসীন কিছুক্ষণ পর পূর্ব পরিকল্পিতভাবে ফিরে এসে দোকানের স্টাফ সাইদুর রহমান রিপন (৪০) ও অভি (১৭)-কে মারধর করতে থাকেন। এতে একজন গুরুতর আহত হন। মোহসীন দেলোয়ার ও অজ্ঞাতনামা ৭-৮ জনের নামে অভিযোগ দায়ের করা হয়।অন্যদিকে ক্রেতা মোহসীন দেলোয়ার জানান, ৪ অক্টোবর তিনি ৩১০ টাকায় ৪০ কেজি রসগোল্লা অগ্রিম ক্রয় করেছিলেন (মেমো নং-৩৬৬৩)। ৫ অক্টোবর রসগোল্লা নিতে গেলে ম্যানেজার রাসেল ভূইয়া দাবি করেন যে তিনি রসগোল্লা নয়, নিমকি ক্রয় করেছেন। মেমো দেখালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে গুরুতরভাবে আহত করা হয়। এতে তিনি ম্যানেজার মো. রাসেল ভূইয়া ও অজ্ঞাতনামা ২ জনকে অভিযুক্ত করেন।মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম. সাইফুল আলম জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ
৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। গত ২৬ জুন আওয়ামী Read more

উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!
উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সম্প্রতি ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। Read more

জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ
জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হবে আজ রোববার (১ জুন)।এদিন Read more

খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন