চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। আজ রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০
যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালায়। এ সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। Read more

ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ২
ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য সহ আটক ২ জন। আটক হওয়া ব্যক্তিরা হলেন শাহ আলম (৩০) ও আবুল কালাম Read more

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার Read more

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা
আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

শের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন