পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে তার গর্ভধারিনী মা কাঞ্চন খাতুন (৭৫) কে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধর ও নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছেলে এবং পুত্রবধুসহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- কাঞ্চন খাতুনের ছেলে নজরুল ইসলাম (৪৫), পুত্রবধু সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় কাঞ্চন খাতুনের ছোট মেয়ে আম্বিয়া খাতুন বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। নিজের মাকে নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না জানান, বৃদ্ধ মাকে মারধরের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের প্রথমে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে আম্বিয়া খাতুন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে আমার মায়ের নামে কে যেন মিথ্যা অপবাদ দিয়ে ভাবির কাছে বলেছেন মা নাকি তাকে গালমন্দ করেছেন।’ সে কথা শুনেই ভাবি সরাসরি মাকে মাটিতে ফেলে বেদম মারধর করে। পরে আমার ভাইও এসে মাকে অমানবিকভাবে মারধর করে। মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি মায়ের নির্যাতনের বিচার চাই। ভাইরাল হওয়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, প্রথমে বৃদ্ধ শ্বাশুরি কাঞ্চন খাতুনকে (৭৫) তার পুত্রবধু সোনালী মাটিতে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম তার মাকে গলাটিপে ধরছে। এক পর্যায় ছেলে মাকে উঁচু করে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিচ্ছে। বৃদ্ধা মা চিৎকার করে কান্নাকাটি করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও তার পুত্রবধুসহ ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে আটককৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মরার ওপর খাঁড়ার ঘা’
‘মরার ওপর খাঁড়ার ঘা’

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ টা ১০ মিনিট । যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গের ভেতর থেকে হাতুড়ি পেটানোর শব্দ Read more

৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া Read more

উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পরইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের Read more

বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

যশোর-বেনাপোল সীমান্তে জুলাই মাসের ১০ দিনে বিজিবির অভিযানে ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন