ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ. রহমান হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ।শনিবার (২৬ জুলাই) রাতে হলের ফেসবুক গ্রুপে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়টি জানান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপণ। এ সময় তিনি আরও জানান, ধূমপানমুক্ত কক্ষের বাইরে স্টিকার লাগানো থাকবে।ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তোমরা যদি নিজেদের কক্ষটিকে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে চিহ্নিত করতে চাও, তাহলে কমেন্টে রুম নম্বরটি লিখে দাও। রুমমেটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের কক্ষের বাইরে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে স্টিকার থাকবে এবং ভবিষ্যতে তোমাদের কক্ষে কোনো ধূমপায়ী ছাত্রকে সিট দেওয়া হবে না।’হল প্রাধ্যক্ষের এ স্ট্যাটাসের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে হলের শিক্ষার্থী মো. জহিরুল হক তমাল বলেন, ‘হল প্রাধ্যক্ষের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। একজন অধূমপায়ী শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এটি শুধু আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, হলে একটি সচেতন ও সুস্থ পরিবেশ গড়ে তোলার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজনের অভ্যাস যেন অন্যের কষ্টের কারণ না হয়—এই নীতিতেই এমন উদ্যোগ অন্যান্য হলে গ্রহণ করা উচিত।’হলের আরেক শিক্ষার্থী মোবাশ্বির আলম বলেন, ‘হলের কক্ষে ধূমপান একটি গুরুতর সমস্যা, যা একই কক্ষে থাকা অধূমপায়ী শিক্ষার্থীদের জন্য চরম অসুবিধার কারণ হতে পারে। কেবল শারীরিক স্বাস্থ্য নয়, রুমের সামগ্রিক পরিবেশ এবং বসবাসযোগ্যতা রক্ষার স্বার্থেও ধূমপানের বিষয়ে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা থাকা প্রয়োজন। যদিও প্রতিটি ছাত্রের ব্যক্তিগত অভ্যাসের ওপর প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ থাকা সমীচীন নয়, তথাপি যে অভ্যাস অন্যের স্বাস্থ্যের ক্ষতি করে বা সহাবস্থানের পরিবেশ নষ্ট করে, সেক্ষেত্রে প্রশাসনের ন্যূনতম হস্তক্ষেপ অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয়। বিগত সময়ে স্যার এ.এফ. রহমান হলে এ বিষয়ে কিছু অলিখিত নিয়ম প্রযোজ্য ছিল। এখন সময় এসেছে সেই নিয়মগুলোকে লিখিত আকারে প্রণয়ন ও বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও সহনশীল আবাসিক পরিবেশ নিশ্চিত করার।’এর আগে, চলতি বছরের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছিলেন হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ। হলে প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেন তিনি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’
তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে Read more

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে Read more

আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

২৪ এর গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় Read more

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন
নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন

নেত্রকোনার মদনে বন্ধুর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রামদার কোপে মাজহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। শনিবার (০৫ Read more

ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক
ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক

যাত্রী সেজে উঠেন বাস, ট্রেনে ও সিএনজিতে। বসেন অন্যান্য নারী যাত্রীদের পাশে। কৌশলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনই Read more

বাকৃবির গবেষণা, ২৫টির অধিক বিপদজনক বালাইনাশক শনাক্ত
বাকৃবির গবেষণা, ২৫টির অধিক বিপদজনক বালাইনাশক শনাক্ত

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে বেড়ে যাচ্ছে বালাইনাশক বা কীটনাশকের ব্যবহার। ক্ষুদ্র কৃষক থেকে বড় উদ্যোক্তা পর্যন্ত ফসলের রোগ সৃষ্টিকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন