উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে।এদিকে বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী এবং জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে, এসব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানান, উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো তলিয়ে গেছে, এবং সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেয়া হয়েছে।এ বিষয়ে ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গতকাল সারাদিন পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল থেকে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। উজানের পানি আরও বাড়তে থাকায় আমরা সব স্লুইসগেট খোলা রেখেছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর Read more

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’
‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন