‎চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ভূজপুর থানা এলাকায় “ফটিকছড়ি উত্তর” নামে নুতন উপজেলার অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।‎সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে  নতুন এই  উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে (২৭ সেপ্টেম্বর) শনিবার গণমাধ্যমে প্রকাশিত হয়।‎২০০৭ সালের ২১শে জুলাই ফটিকছড়ি থানার ২১ টি ইউনিয়নের মধ্যে উত্তরের বাগানাবাজার,দাঁতমারা,নারায়ণহাট,ভুজপুর,হারয়ালছড়ি ও সুয়াবিল  ইউনিয়ন নিয়ে গঠিত হয় “ভূজপুর” থানা।‎ভূজপুর থানার উত্তরের রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য,পূর্বে খাগড়াছড়ি মানিকছড়ি ও রামগড়,পশ্চিমে সিতাকুন্ডে উপজেলা ও দক্ষিণে হাটহাজারি উপজেলা।‎উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের সদস্য সচিব  এডভোকেট রাসেল আহমেদ ভূইয়া  বলেন, “উত্তরের মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে  ফটিকছড়ি উত্তর  উপজেলা। “‎ঢাকাস্থ উত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি  তৌহিদুল আলম চৌধুরী বলেন,”আমরা উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম, নতুন উপজেলা এখন আলোর পথ দেখাবে,দীর্ঘদিনের আমাদের উপজেলা নিয়ে সংগ্রাম আলোর পথ দেখাবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ
অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ

সকাল ১১ টা তখন অফিস টাইম চলমান। সরকারী-বেসরকারী অফিসে তখন থাকে সেবা প্রত্যাশীদের ভিড়। আর ঠিক সেই সময় অফিসের প্রবেশ Read more

চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর

চট্টগ্রাম নগরের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। Read more

আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন