ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিকজন।শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে এ তথ্য জানা গেছে।ঘটনাটি ঘটেছে রাজ্যের কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামিপুরম এলাকায়, যেখানে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ (‘আলোকিত হতে দাও’) প্রচারণা সভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর সমর্থকরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে তার জন্য অপেক্ষা করেছিলেন। সন্ধ্যা ৭.৪৫ টার দিকে যখন বিজয়কে এক ঝলক দেখার জন্য উৎসুক জনতার একটি বিশাল অংশ মঞ্চের ব্যারিকেডের দিকে ছুটে আসে, তখন ঝামেলা শুরু হয়। ভিড়ের মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। জনতার প্রবল চাপে অনেক শিশুও তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।বিশৃঙ্খল এই পরিস্থিতির কারণে থালাপতি বিজয় তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান। কর্তৃৃপক্ষের ধারণা,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রোববার করুর সফরের ঘোষণা দিয়েছেন। হতাহত পরিবারকে ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে Read more

ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া
ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া

ইসরায়েলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এক প্রতিবেদনে Read more

কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল Read more

সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে
সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সাঁকোটি এক মাস Read more

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার Read more

সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক শিহাব খানকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নূরুল আলমের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন