উল্লাপাড়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের অপকর্মের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওটি শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে দেখা যায়। এবং মুহুর্তে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় দেখা যায় উপজেলার সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও এক নারীকে একই গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশে কিছু লোকজন হৈ চৈ করছে। পরে খোঁজ নিয়ে স্থানীয়দের কাছে জানা যায় , উক্ত ইউপি সদস্য শরিফুল শুক্রবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের পার্শবর্তী ছোট গোঁজা গ্রামে অনৈতিক কাজের উদ্দেশ্যে এক নারীর ঘরে ঢোকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কথিত নারী ও শরিফুল ইসলামকে ধরে নিয়ে এসে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে দুজনকেই বেঁধে রাখেন। খবর দেওয়া হয় সলঙ্গা থানা পুলিশকে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন রাহত খলিল জানান, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও অজ্ঞাত এক নারীর গাছের সঙ্গে বেঁধে রাখার ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তিনি সলঙ্গা থানা পুলিশের সাথে কথা বলেন। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে তিনি জানতে পেরেছেন তার পরিষদের পার্শবর্তী এলাকার ইউপি সদস্য স্থানীয় লোকজনের সহযোগিতায় কিছু অর্থের বিনিয়ময়ে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করেছেন। এই ইউপি প্রশাসক আরও জানান, যে ভাবেই সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হোক না কেন, তিনি খতিয়ে দেখে ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক ২/১ দিনের মধ্যে অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান তাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। নিজেকে নির্দোষী দাবি করে এ ঘটনার তিনি বিচার চেয়েছেন। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) (ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা) মনোজ কুমার নন্দী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত শরিফুল ইসলামের ভিডিওটি দেখার পর সংশ্লিষ্ট ইউপি প্রশাসক ও স্থানীয় লোকজন তাকে বিষয়টি অবহিত করেন। রাতেই তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য ও কথিত নারীকে বাঁধন মুক্ত করেন।তিনি  বলেন, এখনও কেউ উক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেনি  করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর
ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর

ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেলআবিবে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে Read more

গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান
গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে Read more

ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না

ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে বিাভন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচারের শিকার শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত আনা হয়েছে।রবিবার (২২ মার্চ ) সন্ধ্যায় Read more

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন