পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে ‘‘উন্মুক্ত যুদ্ধের’’ দিকে নিয়ে যাবে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কয়েক দিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মাঝেই শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দু’দিন ধরে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।রয়টার্স বলেছে, ইস্তাম্বুলে শনিবার শুরু হওয়া এই আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০২১ সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে নতুন করে সহিংসতা প্রতিরোধের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইস্তাম্বুলের ওই আলোচনাকে।প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘাতের অবসানে দোহা চুক্তির মাধ্যমে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে সচল রাখার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ইস্তাম্বুলে বৈঠকে বসছে ইসলামাবাদ ও কাবুল।খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।আফগানিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘‘আমাদের সামনে বিকল্প আছে; যদি কোনো চুক্তি না হয়, তাহলে তাদের সঙ্গে উন্মুক্ত যুদ্ধ হবে। তবে আমি দেখেছি, তারা শান্তি চায়।’’চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষ শুরু হয়। ওই সময় ইসলামাবাদ অভিযোগ করে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার।এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।এছাড়া উভয় দেশের মাঝে চালু থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তপথও বন্ধ হয়ে যায়। সংঘাতের পর থেকে এখন পর্যন্ত সেসব সীমান্তপথ বন্ধ রয়েছে।ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি
সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা Read more

গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি
ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন