চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক শিমুল চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক নুরুল আফছারের নেতৃত্বে একটি টিম।গ্রেফতারকৃত এই আসামির নাম মো. আব্বাস (৩৫)। তিনি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত, যার মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি হস্তান্তর করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃত আব্বাস ভোলার লালমেহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার মো. ইদ্রিছের পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়ায় কামাল সওদাগরের দুইতলা ভবনে ভাড়া থাকতেন।পুলিশ জানায়, সাজ্জাদ হত্যাকাণ্ডটি একটি সংঘবদ্ধ “গামছা গ্যাং” এর পরিকল্পিত অপরাধ, যারা আনোয়ারা ও আশপাশের এলাকায় সিএনজি ছিনতাই, হত্যা ও চুরি-ডাকাতিতে জড়িত। চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এর আগে, এই মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতেই আব্বাসের নাম উঠে আসে, পরে সে সিএনজিটি অন্যত্র হস্তান্তর করেছে এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলায় আব্বাসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের টিম কাজ করছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাল্ক হেডে Read more

হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়েই চলেছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী Read more

বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি
বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। আর এই সময়ে ঘটে গেল অনাকাঙ্খিত এক ঘটনা। আর্থিক জটিলতার Read more

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন