সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।পুলিশ ও সেনাবাহীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে বিক্ষোভকারীদের। সংঘাতে ইতোমধ্যে ৮ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের আদেশে নিষিদ্ধ হওয়ায় উসকে উঠেছে এ বিক্ষোভ। আজ সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে।বিক্ষোভের নেতৃত্বে রয়েছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। বিক্ষোভ দমনে ব্যাপকভাবে জলকামান, টিয়ার শেল, রাবার বুলেট ব্যবহার করছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল পানির বোতল নিয়ে প্রতিরোধে নেমেছেন। বিক্ষোভে মুর্হুমুহু সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা। বেশ কয়েক জন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েছেন।এখন পর্যন্ত রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ আছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতোমধ্যে কারফিউ জারি করে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে আজ স্থানীয় সময় বেলা ১২ টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, রাজপরিবারের প্রধান প্রাসাদ সিংহ দরবার, প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের দৈনিক কাঠমান্ডু পোস্ট।গত ২৮ আগস্ট এক আদেশে নেপালের সরকার জানিয়েছিল, দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগামাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। এজন্য ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।অধিকাংশ সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের এই নির্দেশ মানেনি। ফলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর গত ৪ আগস্ট থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক যোগাযোগমধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা করার্যকর হয়। তবে চীনা কন্টেন্ট শেয়ারিং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তখনও নিষিদ্ধ হয়নি।এদিকে সরকারের এ পদক্ষেপের ফলে ক্ষোভ বাড়তে থাকে নেট ব্যবহারকারী তরুণ প্রজন্মের মধ্যে। ৪ আগস্ট থেকেই তারা টিকটকে প্রতিবাদের পাশপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছিলেন। তরুণদের মধ্যে ক্ষোভের আঁচ পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয় সরকার। ফলে তরুণ সমাজ আরও ক্ষুব্ধ হয় এবং আজ সোমবার সরকারবিরোধী আন্দোলন শুরু করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র
সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র

সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চট্টগ্রামগামী Read more

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর Read more

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ Read more

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন