চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় দায়িত্বরত ওসি তৌহিদুল আনোয়ার আহত হয়েছেন বলে জানা গেছে।জানা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে সিনিয়র সহকারী (চকরিয়া সার্কেল) পুলিশ সুপার অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও উপ-পরিদর্শক আরকানুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়।এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি কালো রঙয়ের মানিব্যাগ এবং ১টি হেলমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।এদিকে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।এ সময় চকরিয়া থানার আওতাধীন যেকোন ধরনের অপরাধের তথ্য দিতে সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। এছাড়া আটককৃত ৩ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় নেই Read more

দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও  ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন