গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।আজ সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার ফাইটারদের দেখতে গিয়ে এ কথা জানান ফায়ার সার্ভিসের ডিজি।মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন। ফায়ার ফাইটারদের শরীরে যে পিপি থাকে, তার তাপমাত্রা থাকে ৩০০ থেকে ৩২০। কিন্তু এই আগুনে পিপিও পুড়ে গেছে।দগ্ধরা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা, মো. শামীম, অফিসার খন্দকার জান্নাতুল নাঈম ও জয় হাসান। তাদের মধ্যে দুজনের ১০০ শতাংশ দগ্ধ আর বাকি দুজনের ৪২ শতাংশ ও ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। এ ঘটনায় দোকানের একজন কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ফায়ার ফাইটারদের মূল উদ্দেশ্য ছিল আগুন নেভানো। কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণ সংগঠিত হওয়ায় তারা দগ্ধ হন। তারা সবাই পিপি পরিধান করা অবস্থায়। একটি ভিডিও ক্লিপ দেখেছেন সবাই- যেখানে দেখা যাচ্ছে ফায়ার ফাইটাররা বেরিয়ে আসছেন। আমাদের কাছে মনে হয়েছে আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল। কারণ একটি পিপির তাপমাত্রা থাকে ৩০০ থেকে ৩২০। যে কারণে পিপিসহ পুড়ে গেছে ফায়ার ফাইটাররা।’তিনি আরও বলেন, ‘অন্যের জীবন ও সম্পদ বাঁচাতে গিয়ে আমাদের ফায়ার ফাইটারদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে সব সময় তাদের পাশে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করা হবে।’ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ক্যামিকেলের আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করা হয়। তারা বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে তারা দেখেন আগুন ছোট এবং ধোঁয়ার পর্যায়ে আছে। তখন ফায়ার ফাইটাররা সিদ্ধান্ত নেন আগুন নেভানোর কাজ শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে আগুনের মধ্য থেকে বিস্ফোরণ ঘটে। তখন তারা পিছিয়ে না এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফের আরেকটি বড় বিস্ফোরণ ঘটে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মৎস কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারনার জাল বিছিয়ে প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন এমনই অভিযোগ করেছেন Read more

আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার

দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের Read more

যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া
যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া

বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে Read more

ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা Read more

টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে Read more

এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা
এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা

এবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন