কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার সময় পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে উক্ত ডাকাতদের আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের তত্ত্বাবধানে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। আটককৃত মোহাম্মদ জিশান চকরিয়া পৌরসভা সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে এবং আটককৃত মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘উপরোক্ত আটককৃত ডাকাত দুইজনকে আটকের জন্য গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছি। এছাড়া বিভিন্ন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। গতকাল রাতের অভিযান অব্যাহত রেখে আজ রাত ১০টার সময় চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।’তিনি আরো বলেন, ‘আজকের এ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায় স্যার অনেক সহযোগিতা করেছেন। তার বিচক্ষণতায় আমাদের এই বিশেষ অভিযান সফল হয়েছে। এছাড়া আটককৃত এ ডাকাত দুইজনের বিরুদ্ধে থানায় ৫/৬টি করে ডাকাতি মামলা রয়েছে। আটককৃত এ ডাকাতগুলোকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর
কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন