ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। সুপার ফোরে ভারতের কাছে একপেশে হারের পর পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের উদযাপন নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় সমর্থকরা। এবার এনিয়ে আইসিসির কাছে অভিযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।গত রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। সেই ম্যাচে ওপেনার সাহিবজাদা ফারহান ও পেসার হারিস রউফের উদযাপন ঘিরেই বিতর্কের শুরু।ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো করে ‘গুলি ছোড়ার’ ভঙ্গি করেন ফারহান, যা ভারত-পাকিস্তান সংঘর্ষের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে রউফ যুদ্ধবিমান ভেঙে পড়ার মতো অঙ্গভঙ্গি করেন, এরপর ছয় আঙুল দেখিয়ে দেন। সবশেষ ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় পাকিস্তানের দাবি অনুযায়ী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের প্রতীকী প্রকাশ বলে মনে করা হচ্ছে।এই ঘটনায় বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আইসিসিতে অভিযোগ করেছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, গত বুধবার আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে মেইল করেছে বিসিসিআই। সাহিবজাদা ও রউফ যদি এই অভিযোগ অস্বীকার করেন, তাহলে ব্যাপারটি গড়াতে পারে শুনানি পর্যন্ত। ওই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তবে শুনানি হতে পারে টুর্নামেন্টের অন্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে।তবে ভারত অভিযোগ তুললেও, পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গ্রুপ পর্বে জয়লাভের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব মাঠে দাঁড়িয়ে তাদের সশস্ত্র বাহিনী এবং একটি নির্দিষ্ট হামলার শিকার পরিবারদের প্রতি সমর্থন জানিয়ে ‘রাজনৈতিক বক্তব্য’ দিয়েছেন বলে অভিযোগ করেছে পিসিবি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা
এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ Read more

আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ Read more

নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি

নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) Read more

আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন Read more

কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই Read more

বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের কাশিপুরে ভয়াবহ এক পারিবারিক বিরোধ রূপ নিয়েছে নৃশংস হত্যাকাণ্ডে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বিল্লবাড়ি এলাকায় উত্তেজিত জনতা পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন