চার ইউরোপীয় সাহসী মুসলমান, প্রাচীন ঐতিহ্যের পথে অনুসরণ করে ঘোড়ায়চড়ে হজ করতে সৌদিআরব এসে পৌঁছেছেন ।বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে  দীর্ঘ  পথ মরুভূমি আর পাহাড়  অতিক্রম করে  পবিত্র মক্কায়  এসে পৌঁছেছেন। এই চারজনেরমধ্যে একজন মরক্কো এবং তিনজন স্পেনের নাগরিক।তাদের এই ঐতিহাসিক যাত্রার মূল অনুপ্রেরণা ছিলেন আবদুল্লাহ হার্নান্দেজ, যিনি ২৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ভূগোলনিয়ে পড়াশোনা করতে গিয়ে কোরআনের আয়াত তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি প্রতিজ্ঞা করেন, পরীক্ষায় পাশ করলেইসলাম গ্রহণ করবেন এবং প্রাচীন আন্দালুসীয় মুসলিমদের মতো ঘোড়ায় চড়ে হজে যাবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তার দুই বন্ধুআবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ তার সঙ্গে যুক্ত হন।স্পেন থেকে যাত্রা শুরু করে তারা ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তরমেসেডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক ও সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন। আল কুরাইয়াত অঞ্চলের আল হাদিথাহসীমান্ত দিয়ে তারা সৌদি আরবে প্রবেশ করলে সৌদি কর্মকর্তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা, সৌদি কফি, রিফ্রেশমেন্ট ও ফুল দিয়েআন্তরিক অভ্যর্থনা জানান।৮,০০০ কিলোমিটার দীর্ঘ এই হজযাত্রায় অংশ নিয়েছেন, যা প্রায় সাড়ে তিন মাসের অধিক সময় ধরে চলেছে।তাদের যাত্রা শুধুহজ নয়, বরং ৫০০ বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্য পুনর্জাগরণের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।উল্লেখ্য সৌদিআরবে বিমান, নৌপথ বা এমনকি ঘোড়ায় করেই হোক প্রত্যেক হাজির জন্যই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়ে থাকে। এদিকে ঘোড়ায় চড়ে আসা চারজনের ব্যতিক্রমধর্মী যাত্রা বিশ্বজুড়ে  ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে Read more

শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ
শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ

যশোরের শার্শায় বিএনপি’র দু‘নেতার বিরুদ্ধে হিন্দুদের পাল পাড়ার কয়েকটি পরিবারের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কায়বা Read more

বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

চিকিৎসক ও লোকবলের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা মানুষ। বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন