বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানি এ কণ্ঠশিল্পী উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়কও বটে। তার গানে বুঁদ হয়ে আছে আরব সাগর থেকে ভারত মহাসাগরের সীমারেখা।সেই অসামান্য সফল কণ্ঠের সঙ্গে এবারে যুক্ত হলো নতুন বাংলা গান। তার অনবদ্য কণ্ঠের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের রুবাইয়াত জাহান। দুই কণ্ঠের মিশেলে এবার আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত নিজেই। রাহাতের সহশিল্পী রুবাইয়াত জাহান বলেন, ‘আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন।’ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানচিত্রটি।উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ Read more

কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের Read more

‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর
‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর

দীর্ঘ নিষেধাজ্ঞা, মানসিক অন্ধকার আর বিতর্কের পথ পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। সাড়ে তিন বছরের বিরতি শেষে আবারও Read more

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত Read more

হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস
হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস

বাংলাদেশকে খুনি হাসিনা ও তার দোসররা যে লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে অন্তঃসারশূন্য করেছে, সেগুলো তদন্ত করে বের করা হোক।বুধবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন