ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকার বাসিন্দা দীনেশ। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। ঘুমন্ত স্বামীর শরীরে হঠাৎ করেই ফুটন্ত তেল ও লাল মরিচের গুঁড়া ঢেলে দেন স্ত্রী। মুহূর্তেই ঘুম ভেঙে যন্ত্রণায় চিৎকার করে ছোটাছুটি শুরু করেন স্বামী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দীনেশ।বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, দেশটির একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে ২৮ বছর বয়সী দীনেশ। গত ৩ অক্টোবর গুরুতর দগ্ধ অবস্থায় দিল্লির সাফদরজং হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।একই দিনে আম্বেদকর নগর থানায় দায়ের করা এফআইআরে বলা হয়েছে, সেদিন রাত ৩টার দিকে দীনেশ ঘুমিয়ে ছিলেন। তখন স্ত্রী তার শরীরে গরম তেল ঢেলে দেন। ওই সময় তাদের আট বছর বয়সী মেয়েও বাড়িতে ছিল। দীনেশ পুলিশকে বলেছেন, গত ২ অক্টোবর রাতে তিনি কাজ শেষে দেরীতে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।‘‘আমার স্ত্রী ও মেয়ে পাশেই ঘুমিয়ে ছিল। রাত প্রায় ৩টা ১৫ মিনিটে হঠাৎ শরীরজুড়ে তীব্র যন্ত্রণা অনুভব করি। দেখি আমার স্ত্রী দাঁড়িয়ে আছে এবং আমার শরীরে ও মুখে ফুটন্ত তেল ঢালছে। আমি উঠে সাহায্য চাওয়ার আগেই সে আমার পোড়া জায়গায় মরিচ গুঁড়া ছিটিয়ে দেয়।’’দীনেশ বলেন, তিনি প্রতিবাদ করলে স্ত্রী হুমকি দিয়ে বলেন, যদি চিৎকার করো, আরও গরম তেল ঢেলে দেব। কিন্তু তীব্র যন্ত্রণায় তিনি চিৎকার করা বন্ধ করতে পারেননি। তার আর্তনাদ শুনে প্রতিবেশী ও নিচতলায় থাকা বাড়ির মালিকের পরিবার ছুটে আসে।বাড়ির মালিকের মেয়ে অঞ্জলি বলেন, আমার বাবা ওপরে গিয়ে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা দরজা খুলতে বলি। দরজা খুলতেই দীনেশকে মেঝেতে কাতরাতে দেখা যায়। এ সময় তার স্ত্রী ঘরের ভেতর লুকিয়ে ছিলেন।অঞ্জলি বলেন, তার বাবা দীনেশকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে ওই নারী বলেন, তিনিই স্বামীকে হাসপাতালে নিচ্ছেন। কিন্তু বাইরে বেরিয়েই তিনি উল্টো দিকে যেতে থাকেন। তখন সন্দেহ হয়। আমার বাবা তাকে থামিয়ে দেন এবং একটি অটো ডেকে একাই দীনেশকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে দীনেশকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বুক, মুখ ও হাতে গভীর ক্ষত হওয়ায় চিকিৎসকরা তাকে সাফদরজং হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ বলছে, মেডিক্যাল রিপোর্টে তার আঘাতকে ‘গুরুতর ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তাদের বিয়ে হয়েছে আট বছর আগে এবং দাম্পত্য সম্পর্কে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। দুই বছর আগে তার স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন। তবে পরবর্তীতে তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়।দীনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের (বিএনএস) ১১৮ (বিপজ্জনক উপায়ে আঘাত), ১২৪ (অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে গুরুতর আঘাত) এবং ৩২৬ (আগুন, বিস্ফোরক বা অনুরূপ উপায়ে ক্ষতি সাধন) ধারায় মামলা করা হয়েছে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে Read more

সৌদি আরবে মসজিদ-শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সিগারেটের দোকান নিষিদ্ধ
সৌদি আরবে মসজিদ-শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সিগারেটের দোকান নিষিদ্ধ

সৌদি আরবে মসজিদ ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কোন সিগারেটের দোকান স্থাপন করা যাবে না বলে নিয়ম চালু করা হয়েছে। Read more

ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন