ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোটের জন্য ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (৮ অক্টোবর) সকালে মসজিদে যাওয়ার সব পথ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা।এই ইব্রাহিমি মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় এখানেই শায়িত আছেন হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.), হযরত ইউসুফ (আ.) ও তাদের স্ত্রীরা।ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মসজিদটি বন্ধ রাখা হবে।হেবরনের আল-আওকাফা বিভাগের পরিচালক আমজাদ কারাজেহ ইব্রাহিমি মসজিদ বন্ধের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদটি বন্ধ করে এটির পবিত্রতা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। এটিকে উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করে তিনি আরও বলেছেন, মসজিদ বন্ধ করে মুসল্লিদের ধর্মীয় অধিকার বাধাগ্রস্ত করছে দখলদাররা।ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা মসজিদটিতে যাওয়ার সব চেকপয়েন্ট ও রাস্তা বন্ধ করে দিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।এছাড়া ইহুদিদের এই উৎসবের জন্য হেবরনের জাবের, সালাইমেহ, ঘাইত এবং ওয়াদি আল-হুসাইন এলাকায় কারফিউ জারি করেছে ইসরায়েলি সেনারা। সেখানকার সাধারণ মানুষকে বের হতে দিচ্ছে না দখলদাররা। এছাড়া শিক্ষার্থীদের স্কুলেও যেতে দেয়নি তারা।ইব্রাহিমি মসজিদ বন্ধের মধ্যেই ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভির মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও এ দখলদার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়ে প্রার্থনা করেছে। ওই সময় বেন-গিভির ঘোষণা দেন এখন থেকে আল-আকসার মালিক ইসরায়েল। তার এ ঘোষণার পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।সূত্র: দ্য নিউ আরবএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো
অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেসে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি Read more

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত
‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার Read more

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন

দীর্ঘদিনের সঙ্গী টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও টেস্ট এবং ওয়ানডে Read more

১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন