দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।আজ রবিবার (১৩ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।পোস্টে তিনি লেখেন, গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন‍্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।এর আগে, শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে আজহারি বলেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।তিনি বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। এ সময় তিনি ‘আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই’, ‘গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই’ স্লোগান দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মূল ফটকে দাঁড়ালে বোঝার উপায় নেই ভেতরের বাস্তবতা। বাইরে ঝুলছে ৫০ শয্যার হাসপাতালের সাইনবোর্ড, তবে ভেতরে Read more

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে দুপুরবেলা স্ত্রীকে হত্যার করে একইদিন রাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি Read more

সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন