আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ২ উপদেষ্টা হাইকোর্ট এলাকায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন। এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরই মধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।আওয়ামী লীগ সরকার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচারকাজ চলছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই

ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই পরিবারের দুই সদস্যকে Read more

ভোলায় রাতের ঝড় কেড়ে নিলো অর্ধশত পরিবারের ঈদ আনন্দ
ভোলায় রাতের ঝড় কেড়ে নিলো অর্ধশত পরিবারের ঈদ আনন্দ

প্রতিদিনের মত ঢালচর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ তার পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) রাতের খাবার খেয়ে ঘুমিয়েছেন। সেহেরির Read more

তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে Read more

বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২
বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় মহানগরের ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন Read more

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন