সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর হজরত হাওয়া (আ.)-কে তার জীবনসাথিরূপে সৃষ্টি করেন এবং তাদের বিয়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান। আর তাই তো নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। নারী-পুরুষ সৃষ্টিগতভাবেই একে অপরের পরিপূরক।পবিত্র কোরআনুল কারিমে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَঅর্থ: ‘আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীনিদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে’। (সূরা: রুম, আয়াত: ২১)বিয়ের বহুমুখী উপকারিতা রয়েছে। সেগুলো হলো:১. গুনাহ ও পাপাচার থেকে নিজেকে সংবরণ করার মাধ্যমে নারী-পুরুষ উভয়ের ঈমান, ইসলাম ও সতীত্ব রক্ষা করতে পারে।২. নারী জাতির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ হয়।৩. নারীর সম্মানজনক জীবন-জীবিকা সহজ হয়।৪. পুরুষ একজন আমানতদার নির্ভরযোগ্য সঙ্গিনী লাভ করে।৫. বৈধ পন্থায় মানববংশের বিস্তার হয়।৬. সৃষ্টিগত ও স্বভাবজাত যৌনচাহিদা পূরণের বৈধ ও নিরাপদ ব্যবস্থা বিয়ে।৭. নারী-পুরুষ উভয়ের মানসিক স্বস্তি, তৃপ্তি ও প্রফুল্ল অর্জন হয়, যা বিয়ে ছাড়া অন্যকোনো উপায়ে সম্ভব নয়।৮. নবী কারিম (সা.)সহ সব নবীর একটি মহৎ সুন্নতকে বাস্তবায়ন করা হয়। -সহিহ মুসলিম: ১৪০০৯. মানবশিশু তাদের প্রকৃত পরিচয় লাভ করে সঠিক লালন-পালন ও পৃষ্ঠপোষকতা লাভ করে।১০. বিয়ের দ্বারা রিজিকে বরকত ও জীবনে প্রাচুর্য আসে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা বিয়ে করো, স্ত্রীরা স্বীয় ভাগ্যে তোমাদের কাছে সম্পদ টেনে আনবে।’ -মুসনাদে বাজ্জার: ১৪০২১১. অবিবাহিত থাকলে মানসিক বা শারীরিক রোগ ও জটিলতা তৈরির আশঙ্কা থাকে।১২. অবাধ ও অবৈধ যৌনতা এইডসের মতো মারণব্যাধিতে আক্রান্ত হওয়ার পথ খুলে দেয়। আর বিয়ে তা থেকে মানুষকে পরিত্রাণ দেয়।১৩. অবৈধ যৌন সম্পর্ক সামাজিক শৃঙ্খলা নষ্ট করে।১৪. বিয়ে মানুষকে সংসারী করে। ফলে পুরুষরা দায়িত্বসচেতন ও কর্মমুখী হয়। ভোগের মানসিকতা দূর হয়। তদ্রূপ নারীরাও দায়িত্বসচেতন ও বাস্তবমুখী হয়।১৫. স্বামী-স্ত্রী একে অপরকে উৎসাহ দিয়ে সুন্দর পৃথিবী বিনির্মাণের পথ সুগম করে। হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নবুওয়ত লাভের সময় আকস্মিক ওহিপ্রাপ্তিতে ভয় পেলে হজরত খাদিজা (রা.) তাকে অভয় দেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা Read more

বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার
বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) হযরত Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব
তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে Read more

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 
সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে Read more

জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম
জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনিফিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন