নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), বহুল আলোচিত ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে। নিয়োগের ৭২ ঘণ্টার মাথায়ই তাকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে। এদিকে ইসমাইল হোসেনের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা লঙ্ঘন, ডিআইজি রেজাউল করিমকে অবহিত না করাসহ আরো কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে। এর আগে গত ৭ জুলাই নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সাক্ষরিত এক চিঠিতে ওই নিয়োগ দেওয়া হয়।গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠি দেয়া হয়। এতে বলা হয়, ৫২ বছরের ঊর্ধ্বের কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। গত ১৬ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে এক মিটিংয়ে ওই সিদ্ধান্ত আসে। তবে পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের বয়স ৫৪ বছর। নিয়ম লঙ্ঘন করে নিয়োগ পাওয়া তিনি পোস্টিং অর্ডার পেয়ে ওই দিনই সন্ধ্যায় সোনারগাঁও থানায় ওসি হিসেবে যোগ দেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার বলেন, ‘ডিপার্টমেন্টের ভালোর জন্য অনেক বিষয়ে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্সপেক্টর ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানায় ওসি হিসেবে পদায়নের আগে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ভায়োলেট করা হয়েছে কি না? জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন হওয়া মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পোস্টিং অর্ডার পেয়ে সোমবার ওসি হিসেবে যোগ দিয়েছি।’ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলেও জানান।ইসমাইল হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশের শীর্ষ ধনী ওসিদের মধ্যে তিনি একজন। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুরের টঙ্গী ও গাছা থানা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বরিশাল থানা ও কুমিল্লার বুড়িচং থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বারবারই অনিয়ম আর দুর্নীতির কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।ইসমাইল হোসেন বরিশাল থানার ওসি থাকাকালে তার নামে বিভাগীয় মামলা হওয়ার পর তাকে স্ট্যান্ড রিলিজও করা হয়। ওসি ইসমাইল হোসেন চলেন বিলাসবহুল প্রাডো গাড়িতে। গ্রামের বাড়ি নরসিংদীর সিলমান্দি এলাকায় ৫৬ বিঘা জমি রয়েছে তার।এছাড়া, গাজীপুরের গাছা এলাকায় ২০ বিঘা জমিতে গরুর খামার রয়েছে তার। দুই ছেলে আমেরিকায় লেখাপড়া করেন। গত বছর কোটি টাকা খরচ করে বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরে সুবাস্তু টাওয়ারে ৩ হাজার ২০০ স্কয়ার ফিটের দুই কোটি টাকা দামের আলিশান ফ্ল্যাটও রয়েছে তার।ইসমাইল হোসেন রূপগঞ্জের ওসি থাকাকালীন তিন মাসেই ১৮টি হত্যাকাণ্ড ঘটে। মূলত রূপগঞ্জের ওসি থাকাকালীন শত কোটি অবৈধভাবে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ সব বিষয়ে জানতে ওসি ইসমাইল হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘প্রমোশনের সময় এলেই একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এবারও তাই হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন
নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন

বিভিন্ন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আবারও ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর বৃত্তি ও উপবৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে Read more

খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের
খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ Read more

ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!
ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি প্রতিষ্ঠান মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক Read more

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে আফগানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এ ফরম্যাটে হোয়াইটওয়াশথ কর এবার য়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে Read more

মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক

গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, আজ আহমেদাবাদে মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন