সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ জোড়া আমতলা চত্বরে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে ১৪দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, কামরুল হাসান লিটন, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান, বাহার হৃদয়। এ কর্মসূচীতে অংশ নেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ শামীম খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পরে Read more

বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

লিবিয়া প্রবাসীর কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে মাদারীপুরের এক নারীর Read more

শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই
শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মালয়েশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে ৩১টি Read more

ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন