বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মঞ্জু বেপারী। পথে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।মঞ্জু বেপারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার
দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার

দেশের অধিকাংশ মানুষ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, Read more

মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টার কিছু সময় পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ Read more

অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ Read more

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের Read more

জিহ্বায় ঘা হলে করণীয়
জিহ্বায় ঘা হলে করণীয়

Source: রাইজিং বিডি

ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন