রাজশাহীতে বাঘায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রত্যেকে ৫,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।বৃহস্পতিবার (৩১ জুলাই) এই অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার। অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ আবুল এহসান (অ্যানেসথেসিওলজি)।পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, জননী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারসহ মোট তিনটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ হলো লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেজিস্টার সংরক্ষণ না করা। এগুলি মেডিকেল প্র্যাকটিস ও ক্লিনিক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।এ সময় অভিযানের খবর পেয়ে ‘সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে এক ক্লিনিক কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ প্রতিষ্ঠানে গত ২৬ জুলাই ভুল অস্ত্রোপচারে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল।বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বলেন, বিভিন্ন অপরাধে ৩টি ডায়াগনস্টিক সেন্টাকে জরিমানা আদায় করা হয়েছে। এবং সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠান আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়ম না মানা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে একই ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ Read more

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী
বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ Read more

আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 
আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 

আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দেওয়া ইলিশ শিকারের দুই মাষের নিষেধাজ্ঞা। ফলে বেকারত্বের অভিশাপ Read more

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি Read more

আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর Read more

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে
পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন