কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (০১ এপ্রিল) সকালে এ হামলা হয়।কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এরমধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে।হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল।হামলার সময় এতে ২১ জন ক্রু ছিলেন। যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।কাতার এনার্জি পরবর্তীতে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে ‘কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায়’ মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং পরিবেশেও এর কোনো প্রভাব— অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।বুধবার (১ এপ্রিল) ছোড়া এ মিসাইলের বোমা সরাসরি বেনি ব্রাকের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। আর ১১ জন সামান্য আহত হয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।১ মে Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি
অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।আজ Read more

চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি মিলতে পারে
চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি মিলতে পারে

সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন