ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল ২৫) দুপুরে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে গৌরীপুর থানার এসআই মো. হানিফ।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বায়রাউরার গ্রামের আবুল কালামের ছেলে।এসআই হানিফ জানান, গত ২৪ তারিখে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।এব্যাপারে জানতে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্যা মাজহারুল আনোয়ারকে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার Read more

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…
২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি Read more

কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন