টাঙ্গাইল সদর (০৫) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল শহরে কিশোর গ্যাং এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করেছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে পরিচালিত এ অভিযানে ২ এপ্রিল দুপুরে শহরের স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানের সময় বিন্দুবাসিনী গার্লস স্কুল সংলগ্ন পুকুর পাড়, ডিংগি ফাস্ট ফুড এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম চালানো হয়েছে।অভিযান সংক্রান্ত কর্মকর্তারা জানিয়েছেন, কিশোর গ্যাং এবং মাদক চক্র নির্মূলে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কিশোর অপরাধে জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিভাবক ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আশা প্রকাশ করেছেন, চলমান অভিযান শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা মনে করছেন, কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের এই ধারাবাহিক অভিযান টাঙ্গাইল শহরে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক প্রভাব ফেলবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী-মল্লিকপুর-পাঁচুড়িয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সালমান মল্লিক (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত Read more

ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই
ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা Read more

টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স
টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত Read more

দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন