গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হুসেইন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর প্রতিটি থানার সামনে দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান।গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর কাওরান বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আকরাম বলেন, গোপালগঞ্জে নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে। এ থেকে প্রমাণ হয় পুলিশে এখনও ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য। তিনি পুলিশের সংস্কার দাবি করেন।এর আগে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলে গোপালগঞ্জে হামলা কেন ইনটেরিম জবাব চাই, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আবু-সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ, ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার ও মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাশে আবেদনের সুযোগ
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাশে আবেদনের সুযোগ

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়ার Read more

‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’
‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’

বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে। এর Read more

বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১
বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আফসের গ্রেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন