‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ – এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘আমি শুনেছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখি, প্রশাসন ভুল তথ্য দিয়েছে এবং দায়িত্বহীনতা দেখিয়েছে, তবে অবশ্যই তা খতিয়ে দেখা হবে এবং জানা দরকার কেন এমন গাফিলতি ঘটেছে।’তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিচার শুরু হয়ে গেছে। বিচার প্রক্রিয়ার একটি ধাপ ছিল জনগণের প্রতিক্রিয়া সেটি ইতোমধ্যে ঘটেছে। এখন বিচারিক কার্যক্রম চলছে। আদালত ঠিক করবে তাদের কী শাস্তি হবে।’তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় বিচার বিভাগ, প্রশাসন কোনোটাই আমাদের সঙ্গে ছিল না। কিন্তু আমরা সেসবকে একত্র করে বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং তা সরাসরি সম্প্রচার করেছি। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল খুলে বিচার শেষ করা হোক, যাতে এই বিচার আমাদের দায়িত্বকালেই সম্পন্ন হয়।’এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ
আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। Read more

কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং Read more

এবার মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত
এবার মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাপ্রধান বা চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে অবসরে যেতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সিদ্ধান্ত Read more

গাজীপুরে রাতের আঁধারে চলছে তেল নামানোর কারসাজি।
গাজীপুরে রাতের আঁধারে চলছে তেল নামানোর কারসাজি।

প্রশাসনের কঠোর নির্দেশনা ও অভিযান সত্ত্বেও ফের সক্রিয় হয়ে উঠেছে চোরাই জ্বালানি তেলের সিন্ডিকেট। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে Read more

জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। Read more

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন