কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। তিন জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদন বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে; একইসঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায়, সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল।  এর আগে ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে।শনিবার দিনগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন হবে।এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে।আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরাইল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু
হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই Read more

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানে দুইজন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে Read more

যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি
যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ মানেই গৌরব, ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালি যাদের ‘আজ্জুরি’ নামে ডাকা হয় তাদের জন্য Read more

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত
মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন