গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য মান্নান হাওলাদার মনুর বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, ‘আমার বোনের বাড়ি গোপালগঞ্জ থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে আসছিলেন। মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হন। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।’কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি Read more

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে Read more

বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন