আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি।মো. সারওয়ার বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।তিনি আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

খেলার শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান, হাতে ৪ উইকেট। ড্রেসিংরুমে তখন উত্তেজনার ঢেউ, গ্যালারিতেও বুকধড়ফড় করা নিস্তব্ধতা। উইকেটে Read more

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি Read more

মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি
মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার এক বছর অতিবাহিত হলেও জনস্বাস্থ্য Read more

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন