রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।খুদে বার্তায় তিনি বলেন, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি। এদিকে গত ১৫ মে পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জনগণের নিরাপত্তা ও সেবাদানে সর্বোচ্চ পেশাদারিত্বের পাশাপাশি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার পর একইদিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে
মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে Read more

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক Read more

পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।রোববার (১৩ Read more

বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা
বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও Read more

প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন
প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন