গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। গত শুক্রবার গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে পড়েছেন এক তরুণী। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।ওই তরুণী জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। উলওয়ের কাছে এসে একটি ব্রিজের উঠতে যাওয়ার সময় তাকে পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখানো হয়। সেই মতো গাড়ি নিয়ে ওই রাস্তায় যান তিনি। এরপরই হঠাৎ গাড়ি-সহ নদীতে পড়ে যান। পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই তড়িঘড়ি একটি ক্রেন এনে গাড়িটিকে তোলা হয়।উল্লেখ্য, গত মাসে উত্তরপ্রদেশে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন চালক। সেই ঘটনায় কেউ আহত না হলেও, গাড়িটি ফ্লাইওভারের মধ্যে ঝুলে যায়। এই ঘটনার পর গুগল ম্যাপের ওপর বিশ্বাস করে গাড়ি চালানো কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠেছিল।গত বছর ভারতের বরেলি থেকে বাদাউন যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায় একটি গাড়ি। সে সময় এই ঘটনার দুঃখপ্রকাশ করে গুগল জানিয়েছিল, গুগল ম্যাপকে আরও উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। যদিও এরই মধ্যে আবারও গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা

আবারও আলোচনার কেন্দ্রে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম Read more

খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে Read more

‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’
‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’

জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) Read more

বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন