রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণে ঊর্ধ্বতন এক রুশ জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) গাড়িবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার ইয়ারোস্লাভ মোসকালিক।বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি
ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে Read more

ইসরায়েলি হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত আরও ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর শাহবাগ অবরোধ
হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর শাহবাগ অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কের সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি আদায় Read more

কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেড় যুগ আগে। কাগজে 'ক' কিন্তু বাস্তবে 'গ' শ্রেণীর Read more

সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব
সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব

গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেনি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন