ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আম্পায়ার ইস্যুতে শাস্তির পর তাওহীদ হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর ছাড়া কিছুই না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, তাওহীদ হৃদয়কে প্রথমে দুইটা ম্যাচের জন্য যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো খেলোয়াড় এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু গতকাল আবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা কোন নিয়মে হয়েছে, তা আমি জানি না। বিষয়টা খুবই হাস্যকর, এটা কোনোভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।শুক্রবার (২৫ এপ্রিল) বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।ডিপিএলে ফিক্সিং ইস্যুতে দুইজন ক্রিকেটারকে ভরা মজলিসে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, কিছুদিন আগে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বোর্ডকে বলেছি, ওখানে যদি কোনও ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় দোষী হয়, আমরা সবাই চাই এর শাস্তি হোক। এটার সঙ্গে একশভাগ একমত। তার মানে এই অধিকার নেই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন।বিশ্বের কোনো অ্যান্টি করাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নেই উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দলের তিনি বলেন, একই জিনিস অভিনয় করিয়ে ওই দুই ছেলেকে মিডিয়ার সামনে বেইজ্জত করবেন। ক্রিকেটারদের প্রতি এটা অপমান। এটা নিয়ে আমরা এক ফোঁটাও খুশি ছিলাম না।বিপিএলের সময় ক’জন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আসে, সেই প্রসঙ্গে তামিম বলেন, বিপিএলেও একই রকম ঘটনা ঘটেছে, বিসিবির ভেতর থেকে ১০ জনের নাম ফাঁস হয়েছে। ১০ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার শাস্তি হোক। কিন্তু ওখান থেকে যদি ২ বা ৮ জন নির্দোষ হয়? এভাবে করে যদি নাম প্রকাশ করা হয়, তা ক্রিকেটারদের জন্য অসম্মান। এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে আজ শুক্রবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি
বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি

বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে Read more

ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট
ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া Read more

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা
জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন