চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে চলছে ভোট গণনার প্রস্তুতি।এ নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে।চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদ ও ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।এদিকে, ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর এলইডি স্ক্রিন বন্ধ থাকা ও ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ এলাকায়। যদিও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি
ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের প্রথাগত গণতান্ত্রিক ধারাবাহিকতাকে চূর্ণ করে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা
অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন