নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন করে চাটমোহর পৌর বিএনপি।এদিন সকালে চাটমোহর বালুচর খেলার মাঠের পূর্বপাশের বটতলায় পান্তা খাওয়ানোর উদ্বোধন করা হয়। এ সময় চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে তারা সেখান থেকে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ান। পান্তার সাথে ছিল আলু ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ।এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। নববর্ষের দিনেই পান্তা ইলিশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। যা অনেক সাধারণ মানুষ খেতে পান না। আমরা একদম গ্রামের সাধারণ মানুষের মানুষের কথা চিন্তা করে যেমন তারা চিরাচরিতভাবে পান্তা পেঁয়াজ কাঁচামরিচ খান সেই আয়োজনটি তুলে ধরার চেষ্টা করেছি। যাতে সবাই খেতে পারেন।চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ বলেন, বাংলা নববর্ষ আর পান্তা একে অপরের সাথে মিশে গেছে। যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যেরও একটি অংশ। আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে। শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থেকে, শুধু নিজেরা পান্তা খেয়ে পহেলা বৈশাখ উদযাপনের চিন্তা করিনি। সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরাও। দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন বলেন, সাধারণ মানুষকে পান্তা খাওয়ানোর এমন আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী ও  প্রশংসনীয়। অনেক সাধারণ মানুষই পহেলা বৈশাখের দিন নানা ব্যস্ততায় পান্তা খেতে পারেন না। এমন আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ছুঁয়ে যাক সবার প্রাণে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ Read more

রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি Read more

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ Read more

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। শনিবার (০৭ জুন) ঈদের প্রথম দিন ব্যস্ততা ও চাপ Read more

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গতকাল রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগামধ্যামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন