ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অপরাধে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম এক প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। আদালত সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে জনৈক এক ব্যক্তিকে জোরপূর্বক নির্বাচন অফিসে আনার চেষ্টা করেন শফিকুল ইসলাম। সংশ্লিষ্ট ওই ব্যক্তি অসুস্থ থাকা সত্ত্বেও তার ওপর বল প্রয়োগ করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারকে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন Read more

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন