গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেইট এলাকায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক কোচ পরিবারকে বিএনপিতে স্বাগত জানান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতার পরে ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর আওয়ামী ফ্যাসিবাদরাই নির্যাতন করেছে। আপনারা বিএনপিকে নিরাপদ দল মনে করবেন। আগামী সরকার যদি বিএনপি গঠন করে, তাহলে বিএনপি সরকারই হবে আপনাদের জন্য নিরাপদ। বিএনপি এমন একটি দল যেখানে সবাই থাকতে পারে — হিন্দু থাকতে পারে, মুসলমান থাকতে পারে, খ্রিষ্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই থাকতে পারে। আমরা সবাই বাংলাদেশী। সবার নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। যে দেশে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে এবং মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।”গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন এবং সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দিপক কোচ প্রমুখ।আদিবাসীদের উদ্দেশ্যে অধ্যাপক বাচ্চু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর নেতা তারেক রহমানও আপনাদের জন্য কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাঝেও আদিবাসীদের দাবিদাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে আপনাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। যারা ভূমিহীন, ঘরবাড়ি নেই, থাকার জায়গা নেই, তাদের বিভিন্নভাবে দেখিয়ে সরকারী জমি উচ্ছেদের নামে নির্যাতন করা হয়েছে। সরকারি জমি দখল করে বহু রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখানে উচ্ছেদ করতে পারবে, কিন্তু একজন আদিবাসী ভূমিহীনদের বাড়ি ভেঙে দেয়। তারা এদেশের নাগরিক, তারা কোথায় যাবে?”তিনি আরও বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের আইনশৃঙ্খলা ও নিয়মনীতি ভেঙে পড়েছে। আজ যারা দায়িত্বে আছেন, তারা গ্রামে বড় হননি। তাই দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠীর সমস্যা তারা বুঝতে পারেন না। তাদের না বোঝার কারণে তারা আদিবাসী জনগোষ্ঠীর উপর অত্যাচার করছে। আমরা এ অত্যাচার মেনে নেব না। নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, ভোটের সরকারের অধীনে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এলে আপনারা সুরক্ষা পাবেন। আওয়ামী ফ্যাসিবাদরাই আদিবাসীদের নির্যাতন করেছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় Read more

হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক
সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন