বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শত শত ডিপ্লোমা প্রকৌশলীর অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মিস্টির সামনে থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা-রাজশাহী রেলরুটে অবস্থান করে।আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক তিন দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। ১০ম গ্রেড বাতিল করে যারা মব সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি উল্লেখ করে বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের ১:৫ অনুপাত করতে হবে।ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩০ ভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে। ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিদপ্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে।ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত Read more

মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল

বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের নামে চলমান মেগা প্রকল্পগুলোতে ব্যালাস্ট হিসেবে চুনাপাথর ব্যবহারের প্রমাণ মিলেছে, যা রেলপথ প্রকৌশল মানদণ্ডে সম্পূর্ণ নিষিদ্ধ Read more

সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান
সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান

মাতৃভূমিতে পৌঁছেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন