ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাতে হামলা চালায় ইসরায়েল। হামলার কয়েক ঘণ্টা আগে হোদাইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে অন্তত ১২টি মিসাইল ও বোমা ছোড়ে তারা।হোদেইদা বন্দরে হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে। এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়।”এদিকে হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো। ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। দেশটির হুতি বিদ্রোহীরা জানিয়েছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হোদেইদা বন্দরে হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন ইয়েমেন লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, হুতি বিদ্রোহীদের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এ হামলা চালানো হয়েছে। হুতিরা আরও এ ধরনের হামলার মুখোমুখি হবে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টার জন্য চড়া মূল্য দেবে।২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা।ইসরায়েল এর আগের দুই সপ্তাহে ইয়েমেনে বড় হামলা চালিয়েছিল। এতে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হন। অপরদিকে গত সপ্তাহের হামলায় অন্তত ৩১ সাংবাদিক প্রাণ হারান।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবে একটি ফ্ল্যাটে আপন দুই ভাই খুন হয়েছেন। বুধবার (২১ মে) দেশটির দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার Read more

দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত Read more

বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই Read more

নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিউইয়র্কে জাতিসংঘ Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে   যুবকের মৃত্যু

বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন