গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান বলেন, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়।তিনি আরও বলেন, ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি কম ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।নাদির উজ-জামান বলেন, লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণপ্রার্থী এবং Read more

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান

শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরিয়তের দৃষ্টিতে Read more

দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান
দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান

এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন