চট্টগ্রাম রয়্যালসের হয়ে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ঝুঁকি এড়াতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চোট বেশি গুরুতর নয় বলে জানা গেছে।বিপিএলে দু’দিন খেলা হওয়ার পর আজ (রোববার) বিরতি। খেলা না থাকায় এদিন চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে এসেছিলেন শরিফুল। সিলেটের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় শরিফুলকে।চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’তিনি আরও জানান, এরইমধ্যে হাসপাতাল থেকে টিম হোটেলেও গিয়েছেন শরিফুল। এর আগে অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছিলেন শরিফুল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী
কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে পারস্পারিক অভিযোগের প্রেক্ষিতে লঙ্কা কাণ্ডের অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত একের পর এক বিরোধে আদালতে Read more

জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে
রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে

সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড Read more

দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি একই প্রজ্ঞাপনে আরও ছয় Read more

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০
২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। Read more

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন