গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দ। বুধবার (১৬ জুলাই) বিকেলে টঙ্গীর কলেজগেট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মহিউদ্দিন এর নেতৃত্বে টঙ্গী কলেজগেট এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিলটি টঙ্গী কলেজগেট হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে শালিকচূড়া (এশিয়াপাম্প) সংলগ্ন স্থানে এসে শেষ হয়। পথসভা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করেছে Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ Read more

Lucky8 France : revue complète et guide pratique du casino en ligne
Lucky8 France : revue complète et guide pratique du casino en ligne

Lucky8 France : guide complet et pratique Pourquoi choisir Lucky8 en France ? Lucky8 se positionne comme un casino en ligne Read more

সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা
সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও মধুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন