দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি। তিনি জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে।রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে অর্ধডজনেরও বেশি মন্ত্রিপর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল।রাষ্ট্রদূত আল-হামৌদি বিশেষ দূতকে জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করেছে।সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।’নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, আরও ১ হাজারটি অনুমোদিত হয়েছে ও শিগগিরই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান।আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে। রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাস দিয়েছেন বলেও প্রেস উইংয়ের বার্তায় বলা হয়।বিশেষ দূত সিদ্দিকী এ উন্নয়নকে স্বাগত জানিয়েছেন এবং রাষ্ট্রদূত আলহমৌদিকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।লুৎফে সিদ্দিকী একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার
ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার

খুলনায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা চলাকালীন অঘটন ঘটে। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিক খুলনার সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম Read more

বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে
বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় Read more

১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান

আগামী ১৭ জানুয়ারী সকালে কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির Read more

সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম
সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে, এমন মন্তব্য Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন